ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:২০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:২১:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীগণ ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয়লাভ করেছেন। এর ফলে ছাত্রদল-সমর্থিত প্যানেলের তিন শীর্ষ পদেই পরাজয়ের মুখ দেখাতে হয়েছে। ৩৮টি কেন্দ্রের ভোটগণনা শেষে বুধবার রাত ১১:৩০-এর দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
 

ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ছাত্রদলের এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটের ব্যবধানে হারান। রিয়াজুল পেয়েছেন ৫,৫৬৪ ভোট, যেখানে রাকিবের ভোট ৪,৬৮৮। জিএস পদে আব্দুল আলিম আরিফ খাদিজাতুল কুবরাকে ৩,২৬৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন, আরিফের ভোট ৫,৪৭০ এবং কুবরার ২,২০৩। এজিএস পদে মাসুদ রানা বিএম আতিকুর তানজিলকে ১,০৫৮ ভোটে হারিয়ে ৫,০৫২ ভোট নিয়ে শীর্ষে স্থান পান, তানজিলের ভোট ৩,৯৯৪।
 

এই নির্বাচন কয়েকবার স্থগিত ও পুনর্নির্ধারণের পর গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জকসু ও হল সংসদে মোট ১৬,৪৪৫ ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোট দিয়েছেন, যার মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ এবং পুরুষ ৮,১৭০। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ হয়, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র। মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।