ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

প্রথম ছয় মাসে বাংলাদেশে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বিদেশি প্রস্তাবে শীর্ষে চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৬:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
প্রথম ছয় মাসে বাংলাদেশে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বিদেশি প্রস্তাবে শীর্ষে চীন প্রতীকী ছবি

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশে ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়।
 

সভায় জানানো হয়, এ সময়কালে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ছিল ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। বিদেশি প্রস্তাবের মধ্যে চীন থেকে এসেছে সর্বাধিক প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।
 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধি জানান, মোট প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ২৩১ মিলিয়ন ডলার, যা প্রাথমিক প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগ প্রস্তাব থেকে চূড়ান্ত বাস্তবায়নের গড় হার ১৫–২০ শতাংশের মধ্যে থাকে।
 

সভায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় ৬ হাজার ৫০০ কন্টেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে। গত দুই মাসে নিলামের মাধ্যমে এক হাজার কন্টেইনার বিক্রি করা হয়েছে বলে কর্তৃপক্ষ সভায় জানায়। আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামে তোলার পরিকল্পনা রয়েছে। নিলামের মাধ্যমে পণ্য হস্তান্তর কার্যক্রমও চলছে।
 

এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা একত্রিত করার জন্য এই সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সফট লঞ্চ এবং মাসের শেষের দিকে পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা জানানো হয়।
 

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।