ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২৭:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০০ ছাড়িয়েছে।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মাজার দারাহ এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ৮২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ। স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা আছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবান সরকার আশঙ্কা করছে, নাঙ্গারহার, লাঘমান ও পাঞ্জশির প্রদেশ থেকে এখনও বিস্তারিত তথ্য না আসায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। নাঙ্গারহারে ইতিমধ্যেই অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, হতাহতের সংখ্যা কমাতে জরুরি সহায়তা প্রয়োজন। প্রতিবেশী পাকিস্তান, ইরান, চীন, তুরস্ক ও ভারত ইতোমধ্যেই সহায়তা পাঠিয়েছে এবং পশ্চিমা দেশগুলোও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার এবং এর প্রভাব পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত ঘটে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। দুর্গম পাহাড়ি কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এবং দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এটি ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে আঘাত হানা তৃতীয় বড় ভূমিকম্প।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।