ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

প্রথম টেলিকম অপারেটর হিসেবে রবি হলো স্টারলিংকের অনুমোদিত রিসেলার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২৮:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
প্রথম টেলিকম অপারেটর হিসেবে রবি হলো স্টারলিংকের অনুমোদিত রিসেলার ছবি সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের হাই-স্পিড ও লো-লেটেন্সি স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদিত রিসেলার হয়েছে রবি আজিয়াটা পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
 

চুক্তির আওতায় রবি দেশে লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংক সেবা চালু করবে। এই সেবা স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সংযোগ প্রদান করবে। ফলে ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ কাজ আরও সহজ হবে। একই সঙ্গে সারাদেশে ডিজিটাল বিভাজন কমাতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। রবি জানিয়েছে, তাদের এন্টারপ্রাইজ সেলস চ্যানেল এবং অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে স্টারলিংকের সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ অঞ্চলে সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই চালুর উদ্যোগও নেওয়া হবে।

 

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেছেন, প্রান্তিক এলাকায় উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট আনার মাধ্যমে স্থানীয় জনগণকে অপরিহার্য ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে রবি। এটি দেশের ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও টেকসই অগ্রগতিকে ত্বরান্বিত করবে। উদ্যোগটির মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত, সেখানে এ উদ্যোগ বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।