ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নতুন সংবিধান নয়, তবে জুলাই সনদের আইনি নিশ্চয়তা থাকবে: মির্জা ফখরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:৩৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:৩৬:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
নতুন সংবিধান নয়, তবে জুলাই সনদের আইনি নিশ্চয়তা থাকবে: মির্জা ফখরুল ছবি সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী সংস্কার ও আইনি ভিত্তি নিয়ে বিতর্কের মধ্যে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেসবের সিদ্ধান্ত পরবর্তী সংসদে নেওয়া হবে।

শনিবার এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, “যেকোনো পরিবর্তন আনতে হলে সংসদের মাধ্যমেই যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়।” তিনি আরও পরিষ্কার করেন যে, গণপরিষদ বা নতুন সংবিধান তৈরির বিষয়ে বিএনপির কোনো অবস্থান নেই; বিদ্যমান সংবিধানের ভেতর থেকেই সব কিছু সমাধান করতে হবে। প্রয়োজনে ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা যেতে পারে।

মির্জা ফখরুল জানান, “আমরা নতুন সংবিধান মেনে নেব না। কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম গভীরভাবে যুক্ত। ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে, তবে নতুন সংবিধান লেখার কোনো যৌক্তিকতা নেই।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভিন্নমত দিলেও নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হবে, যা রাজনৈতিক দলগুলোও উপলব্ধি করে।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আন্দোলন ও নিপীড়নের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচারের প্রশ্নে আপসের সুযোগ নেই। তিনি জানান, যে সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করা উচিত এবং বাকি বিষয়গুলো সংসদের হাতে তুলে দিতে হবে।

এছাড়া, আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রত্যাশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “জামায়াত ইতোমধ্যে প্রচার শুরু করেছে। অতীত অভিজ্ঞতা বলছে, সব দলই ভোটে অংশ নেবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।