ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা: মোদি সরকারের জনপ্রিয়তা কমছে, চ্যালেঞ্জ বাড়ছে বিরোধীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা: মোদি সরকারের জনপ্রিয়তা কমছে, চ্যালেঞ্জ বাড়ছে বিরোধীদের সংগৃহীত ছবি

ভারতে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদি সরকার নিয়ে জনমতের হাওয়া বদলাচ্ছে। সর্বশেষ মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা ধীরে ধীরে নিম্নমুখী, আর বিরোধী শিবির শক্তি সঞ্চয় করছে।
 

২০২১ সালে যেখানে মোদির সমর্থন ছিল ৭০ শতাংশ, ২০২৫-এ এসে তা নেমে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে। বিশ্লেষকদের মতে, এটি দীর্ঘমেয়াদি জনপ্রিয়তা হ্রাসের ইঙ্গিত। শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০ শতাংশ—যা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্ক সংকেত।
 

গণতন্ত্র নিয়ে উদ্বেগও বেড়েছে। গত বছর ৪২ শতাংশ মনে করতেন গণতন্ত্র হুমকির মুখে, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ শতাংশ। একই সঙ্গে ৪৬ শতাংশের বিশ্বাস, কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, আর ৪৩ শতাংশ মনে করেন রাজ্যপালরা বিরোধী দলের রাজ্যে রাজনৈতিক ভূমিকা পালন করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নেও আস্থা কমেছে—তিন বছরে ৫৫ শতাংশ থেকে নেমে এসেছে ৩৮ শতাংশে।
 

দুর্নীতি নিয়েও সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। ৪৭ শতাংশ মনে করেন বিজেপি দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে। বিপরীতে ৬৬ শতাংশ কংগ্রেসকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখছেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তাও বেড়েছে; ৫০ শতাংশ তার কাজকে ইতিবাচক এবং ২৮ শতাংশ অসাধারণ হিসেবে মূল্যায়ন করেছেন।
 

অর্থনীতির প্রশ্নে মোদি সরকারের প্রতি আস্থা কমছে দ্রুত। একসময় মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে বড় পার্থক্য থাকলেও এবার ব্যবধান প্রায় নেই—মোদি ৪৫ শতাংশ, মনমোহন ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন। সমীক্ষায় ৫৬ শতাংশ জানিয়েছেন ধনীরা সবচেয়ে বেশি লাভবান, ৫০ শতাংশ বলেছেন সাধারণ মানুষ তেমন সুবিধা পাননি। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রেও ৫৪ শতাংশ বাধা দেখছেন।
 

এছাড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বকে প্রধান সংকট হিসেবে দেখছেন ভোটাররা। ৭২ শতাংশ বেকারত্বকে সবচেয়ে বড় সমস্যা বলছেন, আর ৯২ শতাংশ জানিয়েছেন জীবিকা ব্যয়ের চাপ বেড়েছে, সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে।
 

সমীক্ষার সারকথা হলো—মোদি সরকারের সাফল্যের প্রতীক রয়ে গেছে রামমন্দির ও অন্যান্য ধর্মীয় অবকাঠামো প্রকল্প, তবে অর্থনীতি, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে জনআস্থা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে আসন্ন সময় ভারতের রাজনীতিতে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর কংগ্রেসসহ বিরোধী শিবির নতুন করে শক্তি অর্জনের সুযোগ পাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।