ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডাকসু নির্বাচন: বেশি প্রার্থী, কম কেন্দ্র—ভোট নিয়ে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ডাকসু নির্বাচন: বেশি প্রার্থী, কম কেন্দ্র—ভোট নিয়ে উদ্বেগ

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ দিন পর নির্বাচনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীর সংখ্যাও এবার রেকর্ড পরিমাণ। তবে এত বিপুল সংখ্যক প্রার্থী ও ভোটারের ভিড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
 

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর জন্য মোট কেন্দ্র রাখা হয়েছে মাত্র ৮টি এবং বুথ ৭১০টি। গড় হিসেবে প্রতি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৫ হাজার, আর প্রতি বুথে ৫৬ জন। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ভোটার যদি কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের সব ৪১ পদে ব্যালট দেন, তাহলে সময় লাগতে পারে প্রায় ৮ মিনিট। অর্থাৎ নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায় প্রতি ১২ সেকেন্ডে একজন শিক্ষার্থীকে ভোট দিতে হবে, যা বাস্তবে সম্ভব কিনা তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।
 

বেশ কয়েকটি প্যানেল শুরু থেকেই ভোটকেন্দ্র সংখ্যা বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছিল। তবে কমিশন বুথ বাড়ালেও কেন্দ্রের সংখ্যা বাড়ায়নি, যা নিয়ে অসন্তুষ্ট প্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন। ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সচেতনভাবেই কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে না, যা আগের নির্বাচনের মতো বিশৃঙ্খলার আশঙ্কা জাগাচ্ছে। অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম মনে করেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে এবং ভোট দিতে পারবে কিনা, সে বিষয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

এ বিষয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন শিক্ষার্থীদের উদ্বেগ কমানোর চেষ্টা করে বলেন, সাধারণত ভোটাররা আগে থেকেই পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর চিহ্নিত করে রাখেন। তাই ভোটের সময় বিলম্ব হওয়ার কথা নয়।
 

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।