ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিসিএসএন্ডি: শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নিল বাকৃবি প্রশাসন, বাকিগুলো নিয়ে আলোচনা অব্যাহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৪:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিসিএসএন্ডি: শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নিল বাকৃবি প্রশাসন, বাকিগুলো নিয়ে আলোচনা অব্যাহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে দুটি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকি চারটি দাবির বিষয়ে আলোচনা চলবে বলে জানানো হয়েছে। প্রশাসনের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চার ঘণ্টাব্যাপী আলোচনায় এ সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।
 

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনলাইনে যুক্ত ছিলেন। এর আগে আলোচনার প্রস্তাব দেওয়ায় শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ প্রত্যাহার করে। আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রশাসন তাদের প্রথম দুটি দাবি মেনে নিয়েছে, আর বাকি চার দাবির বিষয়ে আরও আলোচনা চলবে।
 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক আলোচনার পর জানান, শিক্ষার্থীরা অবিলম্বে হলে অবস্থান করতে পারবেন। এছাড়া বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার করা হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে কম্বাইন্ড ডিগ্রি বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই কার্যকর থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। বহিরাগতদের হামলার ঘটনায় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
 

শিক্ষার্থীদের প্রতিনিধি এ এন এম এহসানুল হক হিমেল বলেন, কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরে আবার আলোচনা হবে এবং তাদের অবস্থান একক কম্বাইন্ড ডিগ্রির পক্ষে থাকবে।
 

এদিকে বুধবার থেকে শিক্ষার্থীরা সব আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষক অবরুদ্ধের ঘটনা ও বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হলে শিক্ষার্থীদের সরে যেতে নির্দেশ দিয়েছিল প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।