ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপ দাবিতে জবিতে একক অবস্থান কর্মসূচি শুরু আশিকুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:০৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:০৮:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপ দাবিতে জবিতে একক অবস্থান কর্মসূচি শুরু আশিকুর রহমানের অবস্থান কর্মসূচিতে আশিকুর রহমান আকাশ। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) রোডম্যাপ ঘোষণার দাবিতে একক অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
 

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় আকাশকে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি কার্যকরের বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। কারা এই বৃত্তি পাবে, কবে থেকে পাবে কিংবা কোন প্রক্রিয়ায় বিতরণ করা হবে—এসব নিয়েই শিক্ষার্থীদের অন্ধকারে রাখা হচ্ছে।
 

আকাশ বলেন, “এত আন্দোলন-সংগ্রামের পরও আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি না। তাই আমি একাই বসে আছি। যদি দ্রুত সিদ্ধান্ত না আসে, তবে আরও শিক্ষার্থী যুক্ত হবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে।”
 

তিনি আরও অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। পুরান ঢাকায় থাকার খরচ মাসে গড়ে আট থেকে দশ হাজার টাকা, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। ফলে ৯০–৯৫% শিক্ষার্থী নিয়মিত সকালের খাবারও খেতে পারেন না। আবার যাদের সামর্থ্য নেই, তারা দূরদূরান্ত থেকে প্রতিদিন ক্যাম্পাসে আসতে বাধ্য হন।
 

আকাশের দাবি, লংমার্চসহ নানা কর্মসূচির পরও প্রশাসনের পক্ষ থেকে কেবল প্রতিশ্রুতি এসেছে, কিন্তু সম্পূরক বৃত্তি ও জকসু রোডম্যাপ নিয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।