ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ট্রাম্পের অভিযোগ: পুতিন-কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন শি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৫:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৫:০৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ট্রাম্পের অভিযোগ: পুতিন-কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন শি ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ভিক্টরি ডে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা।”
 

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে বলেন, যুক্তরাষ্ট্রের বিশাল সহায়তা ও ত্যাগ ছাড়া চীনের স্বাধীনতা সম্ভব হতো না। তাই বিজয় দিবসে মার্কিন সৈন্যদের আত্মত্যাগ যথাযথভাবে স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিছুটা নরম সুরে বলেন, “আমি শির সঙ্গে ভালো সম্পর্ক রাখি। আসলে চীন যতটা আমাদের প্রয়োজন, তার চেয়েও বেশি তাদের প্রয়োজন যুক্তরাষ্ট্রকে। আমি এখানে কোনো সমস্যা দেখি না।”
 

অন্যদিকে এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়া-চীনের ঘনিষ্ঠতা নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, “আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে। তারা যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু ভাবেও, সেটি হবে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল।” তবে একই সাক্ষাৎকারে তিনি ইউক্রেন ইস্যুতে পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেন। গত মাসে আলাস্কায় বৈঠক সত্ত্বেও কোনো শান্তিচুক্তি না হওয়ায় তিনি বলেন, “আমরা ইউক্রেনের মানুষের জীবন বাঁচাতে সবকিছু করব।”
 

অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র ইয়োরি উশাকভ ট্রাম্পের মন্তব্যকে “বিদ্রূপাত্মক” আখ্যা দিয়ে জানান, “পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা ভাবছেনও না।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।