ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কাকরাইলে নুরের ওপর হামলার পর উত্তপ্ত রাজনীতি, আসিফ আকবরের ফেসবুক পোস্টে উত্তপ্ত আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৭:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কাকরাইলে নুরের ওপর হামলার পর উত্তপ্ত রাজনীতি, আসিফ আকবরের ফেসবুক পোস্টে উত্তপ্ত আলোচনা সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং জ্ঞান ফিরে পেয়েছেন। ঘটনাটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

এ হামলার নিন্দা শুধু রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ থাকেনি; সংস্কৃতি অঙ্গন থেকেও প্রতিবাদ এসেছে। সংগীতশিল্পী আসিফ আকবর শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে দেশের রাজনীতির চর্চা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।” যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকে ধারণা করছেন তার ইঙ্গিত সরকারপক্ষের আইন উপদেষ্টার দিকেই ছিল।
 

নুরের ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, সেই বিতর্কের প্রতিক্রিয়াতেই আসিফ আকবর এমন মন্তব্য করেছেন। তার স্ট্যাটাস প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়—প্রায় এক লাখের বেশি রিয়েক্ট এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।
 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার সময় নুরুল হক নুরের মুখ ও বুক রক্তে ভেসে যায়। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বিরোধপূর্ণ অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।