ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

এনবিআর চেয়ারম্যান: সৎ আমদানি-রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে না, ভ্যাট ফাঁকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
এনবিআর চেয়ারম্যান: সৎ আমদানি-রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে না, ভ্যাট ফাঁকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সৎ আমদানি ও রপ্তানিকারকদের যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার এনবিআরের সম্মেলন কক্ষে জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
 

সভায় চেয়ারম্যান জানান, রাজস্ব বৃদ্ধির মূল কৌশল হওয়া উচিত বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। তিনি বলেন, সন্দেহের কারণে অকারণে বিন লক না করে বরং অ্যাসাইকুডা সিস্টেমে সংরক্ষিত পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনা করে ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন। এ বিষয়ে কাস্টমস হাউস ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়মিতভাবে ব্যাখ্যা দিতে হবে—কোনো আমদানিকারকের বিন লক কেন করা হয়েছে এবং তা থেকে অতিরিক্ত কত রাজস্ব আদায় হয়েছে।
 

তিনি আরও বলেন, সৎ ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে বরং যারা ভ্যাটই দেন না অথবা ফাঁকি দেন তাদের আইনানুগভাবে নেটের আওতায় আনতে হবে। ভ্যাট আদায় বাড়াতে বাধ্যতামূলক নিবন্ধনকারীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করার পাশাপাশি করফাঁকিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
 

এনবিআর চেয়ারম্যান ঘোষণা দেন, আগামী এক মাসের মধ্যে সব বন্ড কার্যক্রম অনলাইনে আনা হবে। প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে এবং সময়মতো সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে আয়কর অনুবিভাগে করদাতাদের সুবিধা নিশ্চিত করতে কল সেন্টার কার্যকর করা ও ই-রিটার্নে সহায়তার জন্য বাড়তি জনবল নিয়োগের পরামর্শ দেন তিনি।
 

তিনি দ্রুত সময়ের মধ্যে ‘ই-টিন’ ও ‘ই-টিডিএস’ সিস্টেমকে সংযুক্ত করার নির্দেশ দেন, যাতে তথ্য নিয়মিতভাবে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়। বকেয়া কর আদায়ে সর্বোচ্চ আইন প্রয়োগ, অডিট কার্যক্রম বেগবান করা এবং অডিট নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। করপোরেট করদাতাদের ক্ষেত্রেও এ প্রক্রিয়া দ্রুত চালুর প্রয়োজনীয়তার কথা সভায় উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।