ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজন গ্রেফতার সংগৃহীত ছবি

ভোররাতে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
 

সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ঘটনাস্থল থেকে নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯) নামে চারজনকে আটক করা হয়।
 

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি এবং বোমা তৈরির উপকরণ হিসেবে একটি স্প্লিন্টার বক্স। এছাড়া তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র ও দুটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, সেনাবাহিনী অভিযানে আটক চারজনকে তাদের কাছে হস্তান্তর করেছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।