ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

যশোরের কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিনের ওষুধ সংকট, ভোগান্তিতে গ্রামীণ রোগীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:১৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:১৭:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
যশোরের কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিনের ওষুধ সংকট, ভোগান্তিতে গ্রামীণ রোগীরা ছবি সংগৃহীত
যশোরের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় ছয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় হেলথ কেয়ার প্রোভাইডাররা জানিয়েছেন, ওষুধ ও জনবল সংকট সত্ত্বেও তারা রোগীদের পরামর্শ দিয়ে সেবা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বলছে, সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে এবং শিগগিরই সংকট কাটবে বলে আশা করা হচ্ছে।
 
সরকার গ্রামীণ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোর জেলায় মোট ২৮৩টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। এসব ক্লিনিক থেকে প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষ বিনা খরচে চিকিৎসা পরামর্শ ও সাধারণ ওষুধ পেয়ে থাকেন। তবে চলতি বছরের শুরু থেকে ওষুধের ঘাটতি দেখা দেওয়ায় রোগীরা চিকিৎসার মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
 
ক্লিনিকে গিয়ে খালি হাতে ফিরতে হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। ভ্যানচালক মিজানুর রহমান বলেন, কয়েকদিন ধরে জ্বরে ভুগলেও কোনো ওষুধ পাননি। কৃষক নজরুল ইসলাম জানান, আগে বিনামূল্যে গ্যাস্ট্রিকের ওষুধ মিললেও এখন বাজার থেকে কিনতে হচ্ছে। গৃহিণী মিতা বিশ্বাসও অভিযোগ করেন, ত্বকের সমস্যা নিয়ে ক্লিনিকে গিয়ে চিকিৎসা না পেয়ে হতাশ হয়েছেন।
 
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৭০–৮০ জন রোগী আসলেও ওষুধ না থাকায় তাদের খালি হাতে ফিরতে হচ্ছে। যশোর সদরের একাধিক সিএইচসিপি জানান, গত এপ্রিল মাসে সামান্য ওষুধের চালান আসার পর থেকে আর কোনো সরবরাহ নেই। ফলে জ্বর, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও রক্তচাপের মতো সাধারণ রোগের চিকিৎসায় শুধু মৌখিক পরামর্শ দিয়েই রোগীদের বিদায় জানাতে হচ্ছে। এতে রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে।
 
যশোর সিভিল সার্জন মাসুদ রানা জানান, আট মাস ধরে ওষুধের ঘাটতি চলছে। প্রতি মাসে চাহিদা পাঠানো হলেও প্রাপ্তির পরিমাণ এক-তৃতীয়াংশের বেশি নয়। এতে বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তবে ঔষধ প্রশাসন দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।