ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৪, মোট আক্রান্ত ছাড়াল ৬ হাজারের কাছাকাছি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪৮:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৪, মোট আক্রান্ত ছাড়াল ৬ হাজারের কাছাকাছি

বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৯ জনে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৩ জন। নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বাধিক ২৪ জন, পাথরঘাটায় ৫ জন, আমতলীতে ৩ জন এবং বেতাগীতে ২ জন রয়েছেন।
 

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৫ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯০ জন, বামনায় ১৪ জন, পাথরঘাটায় ১১ জন, তালতলীতে ৫ জন, আমতলীতে ২ জন এবং বেতাগীতে ২ জন রোগী ভর্তি আছেন। জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮৮ জন, পাথরঘাটায় ৪৪২ জন, বামনায় ২৪৪ জন, তালতলীতে ১৪৪ জন, বেতাগীতে ১০৭ জন এবং আমতলীতে ৭৪ জন।
 

ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে শুধু সদর উপজেলাতেই মৃত্যু হয়েছে ৩৬ জনের। এছাড়া বেতাগী ও পাথরঘাটা উপজেলায় ৩ জন করে এবং বামনায় ১ জনের মৃত্যু হয়েছে।
 

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিপাত এ পরিস্থিতিকে জটিল করেছে। তবে বৃষ্টি কমলে সংক্রমণও কমবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।