ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২৭, আক্রান্ত ছাড়াল ৩২ হাজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২৭, আক্রান্ত ছাড়াল ৩২ হাজার

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও ২ জনের। এতে এ বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজার ৯০০।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্যে জানানো হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন চট্টগ্রাম বিভাগে এবং ৮৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকা উত্তরে ৫৯ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৬৯ জন, বরিশালে ৭৮ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
 

একই সময়ে ৪১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
 

২০২৪ সালে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জনে এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর বাইরে স্বাস্থ্য অধিদফতরের বার্ষিক হিসাবে দেখা যায়, চলতি বছর (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুম ও আবহাওয়ার পরিবর্তন ডেঙ্গু বিস্তারে বড় ভূমিকা রাখছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।