ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:০২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:০২:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সাত নেতাকর্মী এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহতদের মধ্যে রয়েছেন– রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)। হাসপাতালের জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগীরাও তাদের শান্তিপূর্ণ মিছিলে আকস্মিকভাবে হামলা চালায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কাকরাইল থেকে মোট আটজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা এবং বাকি সবাই গণ অধিকার পরিষদের কর্মী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।