ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মরুভূমিতে বৃষ্টি: কিশোর বয়সেই নবীজির (সা.) দোয়ায় করুণা বর্ষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৭:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মরুভূমিতে বৃষ্টি: কিশোর বয়সেই নবীজির (সা.) দোয়ায় করুণা বর্ষণ ছবি সংগৃহীত

মক্কার বুকে তীব্র খরার সময়ে মানুষ ও গবাদি পশুর জীবন চরম বিপদের মুখে পড়েছিল। খাদ্য ও পানির অভাবে দিশেহারা কোরাইশ নেতারা শেষ ভরসা হিসেবে আবু তালিবের কাছে আসেন। তাঁদের অনুরোধ—আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে হবে।
 

তখন কিশোর বয়সী মুহাম্মদ (সা.)-কে সঙ্গে নিয়ে আবু তালিব কাবার সামনে দাঁড়ান। চাচার হাত ধরে নবীজি (সা.) কাবার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর উজ্জ্বল মুখমণ্ডল যেন চাঁদের আলো ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। তখন আকাশ ছিল একেবারে পরিষ্কার। কিন্তু দোয়া শেষ হতেই আকাশে ঘন মেঘ জমে যায় এবং প্রবল বৃষ্টিপাত শুরু হয়। কয়েক দিন টানা বৃষ্টি চলতে থাকে, যার ফলে শুকনো মরুভূমি সবুজে ভরে ওঠে।
 

এই অলৌকিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন মক্কার অধিবাসীরা। তাঁদের চোখের সামনে এক কিশোরের দোয়ায় খরা-বিধ্বস্ত ভূমি পরিণত হলো প্রাণবন্ত সবুজে।
 

বৃষ্টির পর আবু তালিব আবেগভরে কিছু অমর কবিতা রচনা করেন। এর একটি বিখ্যাত পঙক্তি হলো:
“ওয়াবইয়াদ ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সিমালুল ইয়াতামা ইসমাতুল লি আর-রামিলি।”
অর্থাৎ— “যাঁর উজ্জ্বল মুখমণ্ডলের বরকতে মেঘ থেকে বৃষ্টি ঝরে, তিনি ইয়াতিমদের আশ্রয় ও বিধবাদের রক্ষক।”
 

ইসলামী ঐতিহাসিক গ্রন্থগুলোতে এ ঘটনাকে নবুয়তের প্রথম নিদর্শনগুলোর অন্যতম হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি প্রমাণ করে, আল্লাহ তাআলা কিশোর বয়স থেকেই নবীজি (সা.)-কে মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন।
 

তথ্যসূত্র: তারিখু দিমাশক (১৫ খণ্ড), মুখতাসারুস সিরাহ (পৃ. ১৫ ও ৬), ইবনে কাসির (২ খণ্ড, পৃ. ৩৪৫)।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।