ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লৌকিকতার ভিড়ে অকৃত্রিম জীবন: নবীজি (সা.)-এর অনুপম আদর্শ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:২৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:২৬:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
লৌকিকতার ভিড়ে অকৃত্রিম জীবন: নবীজি (সা.)-এর অনুপম আদর্শ প্রতীকী ছবি

বর্তমান সমাজে মানুষের আচরণে লৌকিকতা ও কৃত্রিমতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সীমাহীন ভণিতা, আনুষ্ঠানিকতা ও বাহ্যিক চাকচিক্যের কারণে সত্য ও বাস্তবতা যেন হারিয়ে যাচ্ছে। নীতি-নৈতিকতা ও মূল্যবোধও কৃত্রিম হয়ে উঠছে। অথচ ইসলামের শিক্ষা অকৃত্রিমতা, সরলতা ও বিনয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
 

আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন—“বলুন, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি কৃত্রিমতার অন্তর্ভুক্ত নই।” (সুরা সাদ, আয়াত: ৮৬)। অর্থাৎ, ইসলামে কৃত্রিমতার কোনো স্থান নেই।
 

কৃত্রিমতা পরিহারে নবীজির নির্দেশনা
সহিহ হাদিসে এসেছে, সাহাবি আনাস (রা.) বর্ণনা করেন—উমর (রা.) বলেছিলেন, আমাদের কৃত্রিম আচরণ ও লৌকিকতা থেকে নিষেধ করা হয়েছে। (বুখারি, হাদিস: ৭২৯৩)। আবার আসমা বিনতে ইয়াজিদ (রা.) বর্ণনা করেন, একবার নবীজি (সা.) খাবারে আমন্ত্রণ জানালে তারা লৌকিকতার কারণে না বলেছিলেন। তখন তিনি বলেন, “তোমরা (লৌকিকতার বশবর্তী হয়ে) ক্ষুধা ও মিথ্যাকে একত্র করো না।” (ইবনে মাজাহ, হাদিস: ৩২৯৮)। এতে বোঝা যায়, নবীজি (সা.) সরল ও অকৃত্রিম জীবনযাপনের শিক্ষা দিয়েছেন।

 

রাসুলুল্লাহ (সা.)-এর অকৃত্রিম আচরণের দৃষ্টান্ত
নবীজি (সা.) সর্বদা সাধারণ মানুষের নাগালে ছিলেন। আনাস (রা.) বলেন, মদিনার নিম্নবর্গের কোনো নারীও তাঁর হাত ধরে প্রয়োজনীয় স্থানে নিয়ে যেতে পারতেন। (বুখারি, হাদিস: ৬০৭২)। আবার সহচরদের সঙ্গে দুনিয়া বা আখিরাতের আলোচনায় তিনি স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতেন, নবুয়তের গাম্ভীর্য এতে ক্ষুণ্ন হয় না। (আলমুজামুল কাবির, হাদিস: ৪৮৮২)।

 

আয়েশা (রা.)-এর ভাষ্যে, নবীজি (সা.) ঘরে পরিবারের কাজে সহযোগিতা করতেন এবং আজান হলে নামাজের জন্য বের হয়ে যেতেন। (বুখারি, হাদিস: ৫৩৬৩)। এমনকি হিজরতের সময় মদিনায় প্রবেশকালে তাঁর সাদামাটা আচরণের কারণে অনেকে তাঁকে চিনতে পারেননি, বরং আবু বকর (রা.)-কে সালাম করেছিলেন। (বুখারি, হাদিস: ৩৯০৬)।
 

এই ঘটনাগুলো প্রমাণ করে যে, তিনি সর্বদা অকৃত্রিম ছিলেন—চাই পরিবারে, সমাজে কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে।
 

শিক্ষা
আজকের সমাজে লৌকিকতা ও কৃত্রিমতা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। অথচ নবীজি (সা.) তাঁর আদর্শ জীবনাচরণের মাধ্যমে দেখিয়েছেন, সত্যিকার সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে সরলতা, বিনয় ও অকৃত্রিমতায়। আমাদের দৈনন্দিন আচরণে এই আদর্শই হওয়া উচিত পথপ্রদর্শক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।