ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিষেধাজ্ঞা তুলে নিতেই সুন্দরবনে প্রবেশ করলেন এক হাজারের বেশি জেলে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:০১:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
নিষেধাজ্ঞা তুলে নিতেই সুন্দরবনে প্রবেশ করলেন এক হাজারের বেশি জেলে সংগৃহীত ছবি

সুন্দরবনে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথম দিনেই বাগেরহাট জেলার এক হাজারের বেশি জেলে বনে প্রবেশ করেছেন। সোমবার ভোরে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতিপত্র (পাসপারমিট) সংগ্রহ করে তারা মাছ ধরতে রওনা দেন।
 

বন বিভাগের সূত্রে জানা গেছে, জেলেদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনোভাবেই অভয়ারণ্যে প্রবেশ করা যাবে না, বিষাক্ত দ্রব্য ব্যবহার করা যাবে না, বর্জ্য ফেলা বা বনজ সম্পদের ক্ষতি করা যাবে না। পাশাপাশি দস্যুদের আক্রমণ বা সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত স্টেশন ও টহল ফাঁড়িকে জানাতে যোগাযোগ নম্বর সরবরাহ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট প্যাট্রলিং টিম এবং বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছেন।
 

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, প্রথম দিনেই প্রায় ২৫০টি নৌকায় প্রায় ৬০০ জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন। তবে অনেক জেলে এখনো নৌকা ও জাল প্রস্তুত করতে পারেননি, তারা কয়েক দিনের মধ্যে মাছ ধরতে বনে যাবেন।
 

পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, জেলেদের নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয়েছে। দস্যুভীতির কারণে নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।