ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তিন মাস পর আজ থেকে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪৭:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
তিন মাস পর আজ থেকে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন ছবিঃ সংগৃহীত

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার থেকে আবার প্রবেশের অনুমতি মিলছে সুন্দরবনে। এর ফলে জেলেরা মাছ ধরার সুযোগ পাচ্ছেন এবং পর্যটকরা বনভ্রমণে যেতে পারছেন। বন বিভাগ জানিয়েছে, অভয়ারণ্যসহ ১১টি পর্যটনকেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 

বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা, নৌযান চলাচল ও পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এতে কচুয়া, চিতলমারী, মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকার জেলেরা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন এবং অনেকে ঋণ নিয়ে দিন কাটিয়েছেন।
 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা নৌকা, জাল ও ট্রলার প্রস্তুত করেছেন এবং আজ থেকেই মাছ ধরতে যাচ্ছেন। তাদের আশা, এই সুযোগে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।
 

অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরাও ভ্রমণসূচি হাতে নিয়েছেন। সেপ্টেম্বর থেকে পর্যটক যাতায়াত শুরু হলেও মূল মৌসুম অক্টোবর-নভেম্বর। ইতোমধ্যে ঢাকা ও অন্যান্য এলাকা থেকে করমজল, আন্ধারমানিক ও হারবাড়িয়া ভ্রমণের জন্য লঞ্চ বুকিং দেওয়া হয়েছে।
 

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, দর্শনার্থীদের জন্য ১১টি পর্যটনকেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন মাস লোক সমাগম না থাকায় হরিণ, বানরসহ বন্যপ্রাণীর উপস্থিতি বেড়েছে।
 

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বনজীবী ও জেলেদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী বছর থেকে খাদ্য সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

তিনি আরও জানান, সুন্দরবনের মৎস্যসম্পদ সংরক্ষণে ২০১৯ সাল থেকে প্রতিবছর জুন-আগস্ট পর্যন্ত তিন মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়, যাতে নদী-খালের মাছের প্রজনন বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।