ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

লিড সনদ পেল বাংলাদেশের আরও তিন পরিবেশবান্ধব পোশাক কারখানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:১১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:৪৬:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
লিড সনদ পেল বাংলাদেশের আরও তিন পরিবেশবান্ধব পোশাক কারখানা ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক খাতের আরও তিনটি কারখানা পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর মানদণ্ড পূরণ করে তারা অর্জন করেছে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ।
 

নতুন করে এই স্বীকৃতি পেয়েছে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত ফয়সাল স্পিনিং মিলস লিমিটেডের তিনটি ইউনিট। প্রতিটি ইউনিট ৫৮ পয়েন্ট অর্জন করে সিলভার সনদ লাভ করেছে। পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই ভবন নির্মাণের মাধ্যমে কারখানাগুলো এই স্বীকৃতির যোগ্যতা অর্জন করেছে।
 

এ নিয়ে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা দাঁড়াল ২৬১টি। এর মধ্যে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড এবং ১৫টি সিলভার সনদধারী।
 

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখা এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বাড়ায় পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।