ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:২৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:২৫:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বলে দাবি ডিএমপির। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছবিটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করে প্রচার করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি ছড়ানো যায়। ডিএমপি দাবি করে, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় এটি বাস্তব নয় এবং কৃত্রিমভাবে তৈরি। পাশাপাশি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানায় সংস্থাটি এবং জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানায়।
 
তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটা ডাটা বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, ছবিটি এআই দ্বারা তৈরি নয়, বরং আসল ছবি। এ কারণে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি আসল নাকি এআই-নির্ভর—তা নিয়ে ভিন্নমুখী দাবি সামনে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।