ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পরকীয়া জেনে যাওয়ায় খুন করেন স্ত্রী, বলছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
পরকীয়া জেনে যাওয়ায় খুন করেন স্ত্রী, বলছে পুলিশ আবদুল খালেক (৩০) ও মো. হামজা (২৬) এবং হামজার সহযোগী সেলিম (২৮)
রাঙামাটিতে প্রায় পাঁচ মাস আগে এক কৃষকের মৃত্যুর কারণ উদঘাটনের কথা বলছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, প্রেমিকের সঙ্গে পরকীয়ার কথা জেনে যাওয়ায় কৃষক দিদারুল আলমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশচাপা দিয়ে হত্যা করেন স্ত্রী কহিনুর আক্তার। স্বামীর লাশ গুম করার ক্ষেত্রে তিনি সহায়তা নেন আরেক প্রেমিকের।
 
রাঙামাটির কাপ্তাই উপজেলার পশ্চিম কোদালা গ্রামের কৃষক দিদারুলের (৩৮) নিখোঁজের প্রায় পাঁচ মাস পর পিবিআই এ ঘটনা উদঘাটন করল। গতকাল রোববার পিবিআই চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সংবাদমাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তার চারজন হলেন কোহিনূর আক্তার (২৭), তার দুই ‘প্রেমিক’ আবদুল খালেক (৩০) ও মো. হামজা (২৬) এবং হামজার সহযোগী সেলিম (২৮)। খবর বিডিনিউজের।
 
পিবিআই বলছে, গত ৩১ মে সকাল থেকে দিদারুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা জামির হোসেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানায় জিডি করেন। এরপরও খোঁজ না মেলায় তিনি আদালতে দিদারের স্ত্রী কহিনুর ও তার প্রেমিক খালেককে আসামি করে অপহরণ মামলা করেন। শুরুতে আদালত মামলাটি চন্দ্রঘোনা থানাকে তদন্তের নির্দেশ দেয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার তদন্তভার পিবিআই চট্টগ্রাম জেলায় হস্তান্তর করে।
 
জেলা পিবিআইয়ের এএসপি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, দিদারের বন্ধু খালেকের সঙ্গে কোহিনূরের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি একদিন দিদার জেনে যান এবং দুজনকেই সেদিন তিনি শাসান। আবু জাফর বলেন, এ ঘটনা তদন্ত করতে গিয়ে প্রযুক্তির সহায়তায় খালেক ও কোহিনূরকে গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে কোহিনূর দাবি করেন, খালেকের সঙ্গে সম্পর্কের জেরে তার স্বামী তাকে নিয়মিত মারধর করতেন। এর পরিপ্রেক্ষিতে তিনি স্বামীকে হত্যার চিন্তা করেন। একপর্যায়ে কোহিনূর তার প্রতিবেশী এবং ‘সাবেক প্রেমিক’ হামজার সঙ্গে যোগাযোগ করে হত্যার পরিকল্পনা সাজায়। এর অংশ হিসেবে হামজা দিদারের স্ত্রীকে ঘুমের ওষুধও কিনে দেয়। গত ৩০ জুন গভীর রাতে কোহিনূর তার স্বামীকে দুধের সঙ্গে চারটি ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এরপর কোহিনূর তার স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে হামজা ও তার সহযোগী সেলিমকে খবর পাঠান। পরে তিনজন মিলে প্লাস্টিকের বস্তায় ভরে কোদালা খালে লাশ ফেলে দেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে লাশটি স্রোতে ভেসে যায়।
 
ওমর ফারুক জানান, গত ৯ অক্টোবর কোহিনূর আদালতে জবানবন্দি দিয়ে স্বামীকে হত্যা করে লাশ গুম করার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যে শনিবার হামজা ও সেলিমকে রাঙ্গুনিয়া উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারাও দিদার হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।