ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঢাকায় দুই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, বাজুসের গভীর উদ্বেগ ও আইজিপির হস্তক্ষেপ দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ঢাকায় দুই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, বাজুসের গভীর উদ্বেগ ও আইজিপির হস্তক্ষেপ দাবি

রাজধানীর দুটি জুয়েলার্সে পরপর সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি দ্রুত তদন্ত, চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সরাসরি হস্তক্ষেপ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
 

রোববার (১২ অক্টোবর) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, চুরির ঘটনাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে তদন্ত করা জরুরি। চিঠিটির একটি অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকেও পাঠানো হয়েছে।
 

বাজুসের তথ্যানুযায়ী, গত ৮ অক্টোবর রাতে রমনা মডেল থানার আওতাধীন ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৮)। অনুরূপভাবে, ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী থানার হাজী সামাদ সুপার মার্কেটের লিলি গোল্ড হাউজেও একই কৌশলে চুরি সংঘটিত হয়, যার পরদিন মামলা হয় (মামলা নম্বর: ১৪)।
 

ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ এবং লিলি গোল্ড হাউজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণসহ পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছে। একের পর এক এমন ঘটনা রাজধানীর স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে।
 

বাজুস জানায়, এসব চুরির খবর ইতোমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাওভাবে প্রকাশ পেয়েছে। সংগঠনটির সদস্য প্রতিষ্ঠান শম্পা জুয়েলার্স এ ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ তথ্যানুসারে, ঘটনাগুলোর কোনো একটিতেই এখনো চুরি হওয়া মালামাল উদ্ধার বা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
 

দেশের অন্যতম বৃহৎ পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে বাজুস বলেছে, দায়সারা তদন্তের পরিবর্তে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংগঠনটি জোর দাবি জানিয়েছে—চুরির ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সব অপরাধীকে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণ ও অর্থ দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।