ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চিফ প্রসিকিউটরের দাবি: তদন্তে জানা গেছে কে গুম করেছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৮:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
চিফ প্রসিকিউটরের দাবি: তদন্তে জানা গেছে কে গুম করেছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের পেছনে কারা জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এ তথ্য তদন্তে উঠে এলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তিনি প্রকাশ করেননি। রোববার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ বক্তব্য দেন চিফ প্রসিকিউটর।
 

ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন, তখন থেকে তাঁর গুমের রহস্য অমীমাংসিত থেকে গেছে। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনাতেই গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটত। এমনকি ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালায় নির্যাতনের বিভিন্ন তথ্য নিজেই পর্যবেক্ষণ করতেন বলে দাবি করেন তিনি। তাঁর মতে, প্রতিটি ঘটনার বিষয়ে শেখ হাসিনার ‘ফার্স্টহ্যান্ড নলেজ’ ছিল।
 

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার হাতে এমন ক্ষমতা ছিল যা দিয়ে তিনি প্রায় যেকোনো কিছু করতে পারতেন। এই ক্ষমতার অপব্যবহার ও দমননীতিই মামলার পটভূমি হিসেবে প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা সরকার পতনের আগ মুহূর্তেও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।
 

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অভিযুক্ত। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্কের সময় চিফ প্রসিকিউটর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামও উল্লেখ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের জন্য তাঁকে দায়ী করেন।
 

এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেন, বর্তমানে বিচারকদের জবাবদিহির কোনো কার্যকর ব্যবস্থা নেই, তাই ‘জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি কমিশন’ গঠন করা প্রয়োজন।
 

যুক্তিতর্ক চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের একটি কথোপকথনের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়। ওই ফোনালাপে শেখ রেহানা, শেখ হাসিনার দেশত্যাগের পর সালমান এফ রহমানকে অবিলম্বে বাসা ত্যাগের পরামর্শ দেন। কথোপকথনে সালমান জানতে চান ‘মার্শাল ল’ জারি হয়েছে কি না, জবাবে শেখ রেহানা বলেন, “এখন এসব নিয়ে ভাববেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।