ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

মেজর জেনারেল কবিরের বিদেশ যাত্রা ঠেকাতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:১৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:১৮:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
মেজর জেনারেল কবিরের বিদেশ যাত্রা ঠেকাতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মেজর জেনারেল কবির যাতে অবৈধভাবে বিদেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং সকল ধরনের অপরাধের বিচারের পক্ষে কঠোর অবস্থানে রয়েছে।
 

ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, অভিযুক্ত মেজর জেনারেল কবির অনুমতি ছাড়া অবৈধভাবে ছুটিতে গেছেন। ইতোমধ্যে বিমানবন্দরসহ প্রাসঙ্গিক স্থানে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। সেনাবাহিনীর দায়িত্বকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা কোনো অপরাধে যুক্ত ছিলেন না; কিন্তু অন্যান্য বাহিনীতে দায়িত্ব পালনের সময় কিছু অনিয়মের অভিযোগ উঠেছে।
 

তিনি আরও বলেন, ওয়ারেন্ট জারি সংক্রান্ত বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন, এবং আসন্ন ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট—জনস্বার্থে সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।