ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, এদিন পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮৭ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের সমান।
 

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৬ হাজার ১৯১ দশমিক ২৪ মিলিয়ন ডলার। এর আগে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।
 

গত ২ জুলাই সর্বশেষ ৩১ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভের তথ্য প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেদিন গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। তবে একই মাসে ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) মে ও জুন মাসের ২ দশমিক ০১ বিলিয়ন ডলার পরিশোধের কারণে রিজার্ভ নেমে আসে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলারে। তখন আইএমএফের হিসাব অনুযায়ী তা দাঁড়িয়েছিল ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।
 

এরপর কয়েক দফা ওঠানামার পর আগস্টের শেষে আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার প্রকৃত স্থিতি পরিমাপের জন্য আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিই মূল মানদণ্ড হিসেবে বিবেচিত হয়, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়েই নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।