ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৪০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম সমন্বয় করে জানিয়েছে, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
 

বাজুসের বুধবার (৮ অক্টোবর) রাতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে এ সমন্বয় করা হয়েছে। এর ফলে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে বৃদ্ধি পেয়েছে।
 

সংস্থার নতুন তালিকা অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা। এছাড়া সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি দাম ছাড়াও যুক্ত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গহনার নকশা ও মান অনুযায়ী এই মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
 

এর আগের দিন, ৭ অক্টোবর, বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়। নতুন সমন্বয়ে মাত্র একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ৯০৬ টাকা।
 

২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে—যার মধ্যে ৪৫ বার বেড়েছে, আর কমেছে ১৮ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২টি সমন্বয়, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
 

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন ইতিহাস তৈরি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম বেড়ে হয়েছে ৪ হাজার ৯৮১ টাকা—যা সর্বোচ্চ। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৬ টাকা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।