ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অর্থনৈতিক দিক থেকে স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫১:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অর্থনৈতিক দিক থেকে স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ছবি সংগৃহীত

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী। অন্য ক্ষেত্রগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না।”
 

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
 

সাংবাদিকরা যখন বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন—যেখানে বলা হয়েছে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে—তখন অর্থ উপদেষ্টা বলেন, “আমি এখন তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে বা কমেছে—এসব বিষয় বিশ্লেষণ করতে হলে বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। আমি জানি ওরা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে। এসব জরিপে অনেক সময় স্যাম্পলিং ও ডেটার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে।”
 

তিনি আরও বলেন, “আপনি যদি কয়েক হাজার মানুষের ফোন ইন্টারভিউ নিয়ে বলেন দারিদ্র্য বেড়েছে—এটা পুরো বাস্তবতা প্রকাশ করে না। তবে এটা অস্বীকার করছি না যে আমাদের চ্যালেঞ্জ আছে। কিন্তু এত শতাংশ বেড়েছে—এটা বলা নির্ভরযোগ্য নয়।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।