ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:৪৮:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য পান, সিগারেট ও যেকোনো নেশাজাত দ্রব্য গ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কতা আরোপের নির্দেশও দেওয়া হয়েছে।
 
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা এক নীতিমালায় এ নির্দেশনা স্পষ্ট করা হয়েছে। নীতিমালায় বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউট শতভাগ ধূমপানমুক্ত থাকে এবং এ বিষয়টি পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে হবে।
 
এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব পালনকালে কোনোভাবেই পান, সিগারেট বা নেশাজাত দ্রব্য গ্রহণ করা যাবে না। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষার্থীদের ই-সিগারেট ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করার নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তরিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।