ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পে ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:২৮:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পে ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
 
বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিশনের অন্যান্য সদস্য, বিশ্বব্যাংকের প্রতিনিধিরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাব-প্রজেক্ট ম্যানেজাররা। হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান উপ-প্রকল্প নির্বাচনের প্রক্রিয়া এবং অগ্রগতি তুলে ধরেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, প্রকল্প নির্বাচনে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জাতীয় স্বার্থে। তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকদের নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জনের পরামর্শ দেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বকে এতে সহযোগিতার আহ্বান জানান।
 
সভাপতির বক্তব্যে প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, প্রকল্পের অর্থ জনগণের কর এবং বিশ্বব্যাংক ঋণ থেকে এসেছে। তাই এর সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে সমাজে ইতিবাচক প্রভাব রাখার আহ্বান জানান।
 
হিট প্রকল্পের অধীনে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষক ও গবেষকদের কাছ থেকে মোট ১ হাজার ৪৮১টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৫১টি উপ-প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন পায়। পাঁচ বছর মেয়াদি (২০২৩–২০২৮) এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসি এ প্রকল্প বাস্তবায়ন করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।