ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দ্রুত জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৩:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
দ্রুত জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা জানান, দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা আবারও রাজপথে নেমেছেন।
 

আন্দোলনরত শিক্ষকরা স্মরণ করিয়ে দেন, গত ১৪ সেপ্টেম্বর সরকারের আহ্বানে মাদরাসা ও কারিগরি শিক্ষাসচিবের সঙ্গে তাদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে তাঁদের জাতীয়করণের দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে মাদরাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে কমিটি সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলেও, সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা পুনরায় অবস্থান ধর্মঘটে যোগ দিয়েছেন।
 

শিক্ষকরা বলেন, তাঁদের দাবিগুলো হলো— সরকার ঘোষিত ২৮ জানুয়ারির জাতীয়করণ সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন, ১০৮৯টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইল অনুমোদন, অনুদানবিহীন স্বীকৃত মাদরাসাগুলোর জন্য এমপিও আবেদন আহ্বান, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি, এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঐক্যজোট চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সভাপতি মো. জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।