ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গাজায় স্থায়ী শান্তি আলোচনায় মিসরে বৈশ্বিক সম্মেলন, ট্রাম্পসহ যোগ দিচ্ছেন ২০ দেশের নেতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৫৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৫৭:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১০ বার পঠিত
গাজায় স্থায়ী শান্তি আলোচনায় মিসরে বৈশ্বিক সম্মেলন, ট্রাম্পসহ যোগ দিচ্ছেন ২০ দেশের নেতা ছবি সংগৃহীত

গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে আজ মিসরে শুরু হচ্ছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ ২০টির বেশি দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন এ বৈঠকে। ধারণা করা হচ্ছে, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও মানবিক পুনর্গঠনের রূপরেখা নির্ধারণ হতে পারে এই সম্মেলনে।

সোমবার (১৩ অক্টোবর) মিসরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন, যার যৌথ সভাপতিত্ব করছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ইসরায়েল সরকার বা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।

ইতিমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা সম্মেলনস্থলে পৌঁছেছেন। মূল আলোচনায় থাকছে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা ত্বরান্বিত করা এবং গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা।

এদিকে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁদের জিম্মিদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে সোমবার ভোরে। হামাস রেডক্রসের মাধ্যমে জীবিতদের ফেরত পাঠাবে এবং নিহতদের মরদেহ ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে হস্তান্তর করা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরের যুদ্ধে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসেবে, সংঘাতের ফলে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য অন্তত ৩ লাখ অস্থায়ী আশ্রয়কেন্দ্রের প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।