ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জামায়াত নভেম্বরে গণভোট চায়, সংসদ নির্বাচন পেছাতে ইসিকে আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
জামায়াত নভেম্বরে গণভোট চায়, সংসদ নির্বাচন পেছাতে ইসিকে আহ্বান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, তাদের দল আগামী নভেম্বরে একটি গণভোট আয়োজনের পক্ষে। পাশাপাশি, আসন্ন সংসদ নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছে জামায়াত, যাতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।
 

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। অন্যদিকে, জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের; তার সঙ্গে ছিলেন দলের শুরা সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।
 

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত প্রতিনিধিরা ইসিকে জানান, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই প্রথমে গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানার পর সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারা।
 

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে কমিশনের পক্ষ থেকেও দলগুলোর পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।