ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইতালিতে প্রথমবার জনসাধারণের জন্য উন্মুক্ত রোমান সাম্রাজ্যের গোপন ‘কমোডাস প্যাসেজ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৪২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৪২:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ইতালিতে প্রথমবার জনসাধারণের জন্য উন্মুক্ত রোমান সাম্রাজ্যের গোপন ‘কমোডাস প্যাসেজ’ ছবি সংগৃহীত

রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গোপন সুড়ঙ্গ ‘কমোডাস প্যাসেজ’ এখন প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ইতালির রাজধানী রোমের বিখ্যাত কলোসিয়ামের নিচে অবস্থিত এই সুড়ঙ্গেই বসে গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা, বিশেষ করে কুখ্যাত সম্রাট কমোডাস।

প্রাচীন রোমে সম্রাটদের সাধারণ মানুষের সংস্পর্শ এড়াতে ভূগর্ভস্থ এই পথটি নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয়, খ্রিস্টীয় প্রথম শতকের শেষভাগে কলোসিয়ামের মূল নকশার বাইরে গোপনে তৈরি করা হয় এ করিডোর। প্রত্নতত্ত্ববিদ বারবারা নাজ্জারো জানান, এটি পরবর্তীকালে যুক্ত করা হয়েছিল যাতে সম্রাটরা গোপনে প্রবেশ করতে পারেন— “কলোসিয়াম উদ্বোধনের পর সম্রাটরা বুঝতে পারেন, তাদের জন্য আলাদা প্রবেশপথ দরকার, সেখান থেকেই জন্ম নেয় এই প্যাসেজ।”

ইতিহাসবিদদের মতে, সম্রাট কমোডাস এই পথেই একবার হত্যাচেষ্টার শিকার হন। উনিশ শতকের শেষ দিকে প্রত্নতাত্ত্বিকরা পথটি পুনরাবিষ্কার করেন এবং এর নামকরণ করেন সম্রাট কমোডাসের নামেই।

একসময় মার্বেল পাথরে মোড়ানো এই টানেলের দেয়াল ও গম্বুজে ফুটিয়ে তোলা হতো পৌরাণিক দৃশ্য, বন্যপ্রাণীর লড়াই ও গ্ল্যাডিয়েটর যুদ্ধের চিত্র। কালের ক্ষয়ে হারিয়ে গেলেও, এখন থ্রিডি প্রযুক্তির মাধ্যমে সেই শিল্পকর্মগুলো ভার্চুয়ালভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে দর্শনার্থীদের জন্য।

‘দ্য গ্ল্যাডিয়েটর’ চলচ্চিত্রের মাধ্যমে সম্রাট কমোডাসের নাম যেমন জনপ্রিয়তা পেয়েছিল, তেমনি নতুনভাবে উন্মুক্ত এই ঐতিহাসিক পথ রোমের পর্যটন মানচিত্রে যোগ করেছে নতুন মাত্রা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।