ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট নিয়োগ, কঠোর নজরদারিতে পুরো ক্যাম্পাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৪২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৪২:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট নিয়োগ, কঠোর নজরদারিতে পুরো ক্যাম্পাস চাকসু
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নেওয়া হয়েছে বহুমুখী নিরাপত্তা পরিকল্পনা।
 
গতকাল রবিবার বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী ও উপাচার্য অধ্যাপক ইয়াহ্‌ইয়া আখতার।
 
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, নির্বাচনের দিন পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে ওএমআর পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি ভবনের ডিনকে রিটার্নিং অফিসার এবং বিভাগীয় চেয়ারম্যানদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১৪ অক্টোবর থেকে ক্যাম্পাসে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অবস্থান করতে পারবে; বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে ট্রান্সপোর্ট ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায়। বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথে প্রতিদিন টহল দিচ্ছে দুইটি করে নিরাপত্তা টিম।
 
উপাচার্য অধ্যাপক ইয়াহ্‌ইয়া আখতার বলেন, ‘প্রায় ৩৬ বছর পর আমরা চাকসু নির্বাচন আয়োজন করছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়, সেটি নিশ্চিতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে এবং প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।’
 
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্‌ইয়া আখতার ছাড়াও উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।