ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:২৯:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি সংগৃহীত ছবি

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে ঢাকায় বড় ধরনের জমায়েত করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) সকালে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আমরা চাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হোক।” তিনি আরও জানান, দাবি না মানা হলে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।
 

শিক্ষক নেতাদের ভাষ্য, দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে সমাবেশে যোগ দিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। আজিজী বলেন, “যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয়, আমরা এখান থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব।”
 

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ করেছিল সংগঠনটি। তখন তারা সর্বজনীন বদলি চালু ও ভাতা বৃদ্ধির দাবিতে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করে এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন আয়োজন করেছিল।
 

শিক্ষক-কর্মচারীরা বলছেন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাদের ন্যায্য দাবি, যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।