ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চবি ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চবি ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।
 
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
 
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি : A ইউনিট ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), B ইউনিট ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার), B1 উপ–ইউনিট ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার), B2 উপ–ইউনিট ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার), C ইউনিট ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), D ইউনিট ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার), D1 উপ–ইউনিট ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার)।
 
পরীক্ষা কেন্দ্র : A,B,C, ও D ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ–ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
সভায় উপস্থিত ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।
 
সভায় ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাঠামো ও প্রযুক্তিনির্ভর আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটি ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায়সংগত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।