ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

প্রোস্টেট ক্যান্সারে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:১৯:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
প্রোস্টেট ক্যান্সারে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সংগৃহীত ছবি

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার বাইডেনের মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
 

মুখপাত্র জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইডেন বর্তমানে নিয়মিত রেডিয়েশন ও হরমোনভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার।
 

৮২ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় গত মে মাসে। তার দপ্তর জানিয়েছিল, ক্যান্সারটি হাড়েও ছড়িয়ে পড়েছে। চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেনের গ্লিসন স্কোর ৯, যা প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে আগ্রাসী ধরনগুলোর মধ্যে পড়ে। তবে রোগটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপিতে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

ক্যান্সার শনাক্তের পর বাইডেন এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছিলেন, “ক্যান্সার আমাদের সবাইকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। জিল ও আমি শিখেছি—সবচেয়ে ভঙ্গুর সময়েই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি।”
 

উল্লেখযোগ্য যে, বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যান্সারে মারা যান। গত বছর সেপ্টেম্বরে বাইডেনের মাথার তালুর ত্বকে থাকা ক্যান্সার অপসারণে মোহস সার্জারি করা হয়েছিল, যা একটি সূক্ষ্ম অস্ত্রোপচার পদ্ধতি; এতে ক্যান্সারযুক্ত কোষ অপসারণের সময় আশপাশের স্বাভাবিক টিস্যু অক্ষুণ্ণ রাখা হয়।
 

বাইডেন আগামী মাসে ৮৩ বছর পূর্ণ করবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।