ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

টেনেসিতে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:২৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
টেনেসিতে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৬ সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হামফ্রিজ কাউন্টিতে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।
 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাকসনোর্ট এলাকার ‘Accurate Energetic Systems’ কোম্পানির প্রধান কার্যালয়ে এই বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটি সামরিক ব্যবহারের জন্য বিস্ফোরক উৎপাদন করে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে পরে স্থানীয় শেরিফ ডেভিস জানান, নিখোঁজদের মধ্যে দুইজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তারা নিরাপদে আছেন। তিনি বলেন, “আমরা কেবল নিহত কর্মীদের সংখ্যা গণনা করছি না—তারা আমাদের সমাজের সদস্য, আমাদের প্রিয়জন। এটি সবার জন্য গভীর শোকের সময়।”
 

শেরিফ আরও জানান, উদ্ধার অভিযান এখন পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। ঘটনাস্থলে এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF)-এর তদন্তকারীরা কাজ করছেন। এখনো বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।
 

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কারখানায় থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলেছে। শেরিফ ডেভিস বলেন, “ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড—তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।”
 

এক বিবৃতিতে Accurate Energetic Systems এই ঘটনাকে “একটি দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি। কোম্পানির কার্যালয়ে আটটি উৎপাদন ভবন ও একটি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।