ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জামায়াত সরকারে এলে শিক্ষাব্যবস্থায় কর্মমুখী সংস্কার ও নৈতিক ভিত্তির অঙ্গীকার ডা. শফিকুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:২৭:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জামায়াত সরকারে এলে শিক্ষাব্যবস্থায় কর্মমুখী সংস্কার ও নৈতিক ভিত্তির অঙ্গীকার ডা. শফিকুর রহমানের

জামায়াতে ইসলামী দেশের শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করেছে। দলীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে, তবে দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও নৈতিকতাভিত্তিকভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।
 

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেনপাড়া এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঢাকা-১৫ আসনে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা শাখা।
 

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে, যাতে তারা বিদেশে সম্মানের সঙ্গে ভালো আয় করতে পারেন। নগরায়নের সমস্যাগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং চাঁদাবাজ ও অনিয়মকারীদের দমন করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
 

তিনি আরও বলেন, যেভাবে কোরআন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হয়, তেমনি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে এ শিক্ষাগুলো বাস্তবায়ন করতে পারলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক শাসন ও উন্নয়ন নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা ঈমানি দায়িত্ব।
 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। সভায় আরও উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির আতিক হাসান রায়হান, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহীন, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, জোন টিম সদস্য জসিম উদ্দিন ও শ্রমিক নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান বায়তুল ক্বারার মসজিদে মাগরিব এবং সেনপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে স্থানীয় নেতাদের সঙ্গে গণসংযোগে অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।