ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বান্দরবানে জামায়াতের স্মারকলিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বান্দরবানে জামায়াতের স্মারকলিপি ছবি সংগৃহীত

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং ‘২৪ জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবান জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে।
 

রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
 

জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস ছালাম আজাদ বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দল বিদেশি প্রভুদের দালাল। এদের দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না। জনগণ চায় তাদের রাজনীতি নিষিদ্ধ হোক।”
 

তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের আন্দোলন ছিল গণমানুষের স্বতঃস্ফূর্ত বিপ্লব। এ সনদ বাস্তবায়ন না হলে দেশ আবার অন্ধকারের দিকে যাবে। যারা অন্যায়ের সহযোগী ছিল, তাদের বিচার অবশ্যই হতে হবে।”
 

স্মারকলিপির পাঁচ দফা দাবি:

  • ২৪ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
  •  জাতীয় নির্বাচনে অনুপাতভিত্তিক (পিআর) প্রক্রিয়া চালু।
  •  অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
  •  ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত।
  •  ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
  •  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, অ্যাডভোকেট মো. আবুল কালাম, মো. সোলাইমান, মো. শাহনেওয়াজ ও সাবেক কাউন্সিলর মো. আলি প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।