ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা ডিসেম্বরের বিভিন্ন তারিখে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৩:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা ডিসেম্বরের বিভিন্ন তারিখে ছবি সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি আবেদন আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত—এ তথ্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা থেকে জানা গেছে।
 

রোববার (১৩ অক্টোবর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রাধ্যক্ষগণ।
 

সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।
 

  • চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর (শনিবার)

  • আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর (শুক্রবার)

  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর (শনিবার)

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর (শনিবার)

  • বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর (শনিবার)
     

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এবং অন্যান্য ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে—রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও টাঙ্গাইলে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ)। তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অনুষ্ঠিত হবে।
 

পরীক্ষা কাঠামো:
চারুকলা ইউনিট ব্যতীত সকল ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ (MCQ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষার সময় অন্যান্য ইউনিটে ৪৫ মিনিট এবং চারুকলায় ৩০ মিনিট; লিখিত অংশের জন্য ৪৫ ও ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১২০—এর মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষায় এবং ২০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ হবে।
 

যোগ্যতা:
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি/সমমান (২০২০–২০২৩) এবং এইচএসসি/সমমান (২০২৫) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
 

  • বিজ্ঞান ইউনিট: ন্যূনতম জিপিএ যোগফল ৮.০, আলাদাভাবে ৩.৫

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: যোগফল ৭.৫, আলাদাভাবে ৩.০

  • ব্যবসায় শিক্ষা ইউনিট: যোগফল ৭.৫, আলাদাভাবে ৩.০

  • চারুকলা ইউনিট: যোগফল ৬.৫, আলাদাভাবে ৩.০
     

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। বিস্তারিত নির্দেশনা ও আবেদন সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।