ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৮:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক ছবি সংগৃহিত

নেত্রকোনার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
 

থানা সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই কলেজছাত্রী (১৮) নিজেই বাদী হয়ে মামলা করেন। ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কবিরাজ।
 

অভিযোগ অনুযায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিচ্ছিলেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে তিনি বৃদ্ধের মেয়েকে কুপ্রস্তাব দেন। পরবর্তীতে ৭ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে কবিরাজ মুখ চেপে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ করেন এবং কাউকে না জানাতে হুমকি দেন।
 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত কবিরাজ মোহাম্মদ আলী পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।