ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সীমান্তে বিজিবির অভিযানে ৫০১ জন গ্রেফতার, উদ্ধার মালামালের মূল্য ৬০ কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৫:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
সীমান্তে বিজিবির অভিযানে ৫০১ জন গ্রেফতার, উদ্ধার মালামালের মূল্য ৬০ কোটি টাকা ছবি সংগৃহিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চলতি বছরে পরিচালিত অভিযানে ৫০১ জন আসামি গ্রেফতার এবং প্রায় ৬০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
 

তিনি জানান, রংপুর রিজিয়নের অধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা বছরের শুরু থেকে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক, অস্ত্র, স্বর্ণ, চোরাচালানি পণ্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম হোসেন এবং সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম।
 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন এবং সীমান্ত সুরক্ষায় সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।