ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৭:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। শুক্রবার দুপুরে পুলিশ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
 
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
 
গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল আমিন, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।
 
এর আগে বৃহস্পতিবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম "মঞ্চ ৭১" আয়োজিত এক অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতের দিকে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
 
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট আয়োজিত বৈঠকে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদের উসকানি দেন। তার বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিতরা সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে। অভিযোগ অনুযায়ী, আসামিরা সংগঠিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।