ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৪৪:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার
বাংলাদেশ সরকার উপসচিব পদে মোট ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়।
 
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তার কর্মস্থল আগে থেকে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি সংশ্লিষ্ট দফতরের নাম উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এ সংক্রান্ত আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত।
 
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে ([email protected] ইমেইলে) যোগদানপত্র জমা দিতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কারও বিরুদ্ধে নেতিবাচক তথ্য পাওয়া গেলে প্রয়োজনে এই পদোন্নতির সিদ্ধান্ত সংশোধন বা বাতিলের ক্ষমতা তাদের হাতে থাকবে।
 
এছাড়া দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বর্তমানে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাসে দায়িত্ব পালন করছেন।
 
সরকারি প্রশাসনে এ ধরনের পদোন্নতি নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও, একসাথে এত সংখ্যক কর্মকর্তা পদোন্নতি পাওয়া সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।