ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত: কৃষি সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:২০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:২২:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত: কৃষি সচিব ছবি: সংগৃহীত
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, দেশে বর্তমানে কোনো সার সংকট নেই। তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের প্রয়োজন, তা পর্যাপ্তভাবে মজুত রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সমস্যার কারণে সারের ঘাটতির গুজব ছড়ানো হলেও বাস্তবে কোনো সংকট নেই।
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ তথ্য জানান। তিনি আরও বলেন, সারের অতিরিক্ত ব্যবহার অনেক সময় কৃষকদের অজ্ঞতা ও অসচেতনতার ফলেই হচ্ছে। সরকার এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষি ভর্তুকির মাধ্যমে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে। শুধু সারের জন্যই কৃষি বাজেটের প্রায় ৭০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়, যা বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
 
বরেন্দ্র অঞ্চলের পানিসংকট প্রসঙ্গে সচিব জানান, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের কম পানি ব্যবহারকারী ফসলের দিকে ঝুঁকতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও তা কৃষিতে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে।
 
পরিদর্শনকালে কৃষি সচিব মহানন্দা ও পূর্ণভবা নদীর মোহনা ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হবে। পরে তিনি গোমস্তাপুর উপজেলা বিএমডিএ কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।