ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাজধানীতে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই, যুবক গুলিবিদ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৫২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৫২:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
রাজধানীতে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই, যুবক গুলিবিদ্ধ ছবি সংগৃহিত

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গভীর রাতে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বনশ্রী নন্দীপাড়া তিতাস রোডে এ ঘটনা ঘটে।
 

গুলিবিদ্ধ যুবকের নাম মো. নাফিজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 

ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক জানান, “আমার ছেলে যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। পথে তিনজন যুবক তার গতিরোধ করে টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা তার পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়।”
 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি মোবাইল, টাকা এবং মোটরসাইকেল নিয়ে গেছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।